© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়রকে নিয়ে মধ্যরাতে রাস্তায় পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
মেয়রকে নিয়ে মধ্যরাতে রাস্তায় পররাষ্ট্রমন্ত্রী
district-correspondent
০৯:৪৩ এএম | ২৪ আগস্ট, ২০১৯

সিলেট শহরে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

সিলেট শহরে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার মধ্যরাতে তিনি এই পরিদর্শনে বের হন। তিনি নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, দরগাহ গেট এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, কাউন্সিলর শওকত আমীন তৌহিদ, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান আফসর আহমদ প্রমুখ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে খুবই আন্তরিক। তিনি উন্নয়ন কার্যক্রমে বরাবরই সিলেটকে প্রাধান্য দিয়ে আসছেন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে আলোকিত নগরী গড়ে তোলার জন্য পররাষ্ট্রমন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন