কিশোররা সন্ধ্যার পর যেন বাইরে না থাকে: অভিভাবকদের স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোর গ্যাংয়ের ব্যাপারে অভিভাবকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনারা কেন আপনাদের সন্তানদের খেয়াল রাখেন না? কিশোরেরা কেন সন্ধ্যাবেলা বাইরে যায়? খেয়াল রাখতে হবে, তারা যেন সন্ধ্যায় বাসায় ফিরে আসে।

শনিবার রাজধানীর মিরপুর স্টাফ কলেজের কনভেনশন হলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজনে ‘মাদক সন্ত্রাস, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ এবং মুঠোফোনে ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

কিশোর গ্যাংরা অপরাধ করলে তাদের জন্য যে আইন রয়েছে, তাদের সে আইনের মুখোমুখি হতে হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন।

মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণু নীতি নিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দেয়। এ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হবে। এ লক্ষ্যে সামাজিক আন্দোলনসহ সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মাদকের সরবরাহ বন্ধ করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যে অপকর্ম করা হচ্ছে, তাকে ‘সোশ্যাল কোকেন সন্ত্রাস’ বলে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি মানুষের উপকারে আসছে। তবে ইদানীংকালে মানুষ মুঠোফোন, ফেসবুকে আসক্ত হয়ে পড়েছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে।

রাজারবাগ পুলিশ লাইনস স্কুল, মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেলফোন দরকার আছে। কিন্তু যে জায়গাটা তোমাদের জন্য ক্ষতিকর, সেখানে যেও না।’

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি পুলিশের অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক আবদুর রউফ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুর রহমান চৌধুরী এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক ও বর্তমানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদে বদলি হওয়া মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026