© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম লিভার প্রতিস্থাপনকারী তরুণের ডেঙ্গুতে মৃত্যু

শেয়ার করুন:
প্রথম লিভার প্রতিস্থাপনকারী তরুণের ডেঙ্গুতে মৃত্যু

জুলাই মাসে লিভার প্রতিস্থাপনের পর হাসপাতালের বিছানায় সিরাজুল ইসলাম

own-reporter
০৪:৩১ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সিরাতুল ইসলাম শুভ (২০) নামে এক তরুণ মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি প্রথম রোগী ছিলেন, যার শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে লিভার প্রতিস্থাপন করা হয়। দেড় মাস আগে তার লিভার প্রতিস্থাপিত হয়েছিল। আগস্ট মাসের মাঝামাঝিতে কোরবানির ঈদের সময় সিরাতুলের মৃত্যু হলেও তা এতদিন প্রকাশ পায়নি। রোববার সিরাজুল ইসলামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা: কনক কান্তি বড়ুয়া। ১২ আগস্ট বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলামের মৃত্যু হয় বলে তিনি জানান।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সিরাতুল ইসলাম শুভ (২০) নামে এক তরুণ মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি প্রথম রোগী ছিলেন, যার শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে লিভার প্রতিস্থাপন করা হয়। দেড় মাস আগে তার লিভার প্রতিস্থাপিত হয়েছিল। আগস্ট মাসের মাঝামাঝিতে কোরবানির ঈদের সময় সিরাতুলের মৃত্যু হলেও তা এতদিন প্রকাশ পায়নি।

রোববার সিরাজুল ইসলামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা: কনক কান্তি বড়ুয়া। ১২ আগস্ট বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলামের মৃত্যু হয় বলে তিনি জানান।

কনক কান্তি বড়ুয়া বলেন, 'সফলভাবে লিভার ট্রান্সপ্লান্টের পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন তিনি (সিরাতুল)। কিন্তু বাড়িতে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। একেবারে শেষ পর্যায়ে আমাদের কাছে এসেছিলেন।'

চিকিৎসকরা বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। মায়ের দান করা লিভারের একাংশ অস্ত্রোপচারের মাধ্যমে সফল প্রতিস্থাপনের মাধ্যমে ছেলেটি প্রায় সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলো।

গত ২৪ জুন বিএসএমএমইউ’র হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খানের নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশে কোনো রোগীর শরীরে লিভার প্রতিস্থাপন করা হয়।

বিএসএমএমইউতে সেটাই ছিল প্রথম লিভার প্রতিস্থাপন। ১৮ ঘণ্টার ওই অস্ত্রোপচারে সহযোগিতা করেছিল ভারতের লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডা. বালাচন্দ্র মেননসহ তার চিকিৎসক দল।

সন্তানকে সারিয়ে তুলতে সিরাতুলের মা রোকসানা বেগম তার লিভারের অংশ দিয়েছিলেন, যা সফলভাবে সংযোজনের দাবি করেছিলেন চিকিৎসকরা।

২০ বছর বয়সী সিরাতুল ইসলাম শুভ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। লিভার প্রতিস্থাপনের পর সুস্থ হয়ে শুভ তার গ্রামের বাড়িতে চলে যান। সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। অবস্থার অবনতি হলে ঈদুল আজহার সময় বিএসএমএমইউতে নিয়ে আসা হয় তাকে। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই সিরাতুলের মৃত্যু হয়।

 

টাইমস/এসআই

 

 

মন্তব্য করুন