© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সড়ক দুর্ঘটনায় পবায় যুবলীগ নেতা, বাগমারায় মাদ্রাসাছাত্র নিহত  

শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় পবায় যুবলীগ নেতা, বাগমারায় মাদ্রাসাছাত্র নিহত   

আনোয়ার হোসেন রনি

own-reporter-rajshahi
০৫:৪৯ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০১৯

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা ও মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। রোববার দুপুরে পবা উপজেলায় ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন রনি (৩৪) এবং বাগমারায় মাদ্রাসাছাত্র আসাদুল ইসলাম (১৩) নিহত হন।

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা ও মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।

রোববার দুপুরে পবা উপজেলায় ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন রনি (৩৪) এবং বাগমারায় মাদ্রাসাছাত্র আসাদুল ইসলাম (১৩) নিহত হন।

নিহতদের মধ্যে আনোয়ার হোসেন রনি রাজশাহী নগরের শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে। রনি মোহনপুর উপজেলার ধোপাঘাটা এ কে উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক ও রাজশাহী নগর যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক।

আর আসাদুল ইসলাম বাগমারা উপজেলার ঝিকরা সরদারপাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে। সে ঝিকরা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

পবা থানার এসআই মাহফুজুর রহমান জানান, পবা উপজেলার আলাই বিদিরপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী রনি নিহত হন। রনি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন।

অপরদিকে, বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, রোববার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ইউনিয়ন পর্যায়ের খেলা বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঝিকরা বনাম যোগীপাড়ার খেলা ছিল। ফুটবল খেলা দেখার জন্য দুপুরে ঝিকরা বাজার থেকে ইঞ্জিন চালিত ভটভটিতে ২০ জন যাত্রী নিয়ে বাগমারার দিকে যাচ্ছিল। এ সময় ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ভটভটি রাস্তার নীচে উল্টে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন