© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘নিজের ইচ্ছায় গলায় দড়ি দিলাম’

শেয়ার করুন:
‘নিজের ইচ্ছায় গলায় দড়ি দিলাম’

প্রতীকী ছবি

own-reporter-jhenaidah
০২:১৬ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জে সুইসাইড নোট (চিরকুট) লিখে নীলা খাতুন (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার রাতে উপজেলার চাপালী কুঠিপাড়ার ভাড়া বাড়ি থেকে চিরকুটসহ ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহের কালীগঞ্জে সুইসাইড নোট (চিরকুট) লিখে নীলা খাতুন (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার রাতে উপজেলার চাপালী কুঠিপাড়ার ভাড়া বাড়ি থেকে চিরকুটসহ ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত নীলা খাতুন উপজেলার চেউনিয়া গ্রামের শামিরুল ইসলামের স্ত্রী। তার স্বামী শহরের একটি হোটেলে কাজ করেন। তাদের নিলয়-নিরব নামের দেড় বছরের যমজ ছেলে এবং শামীমা নামের ৬ বছরের একটি মেয়ে সন্তান আছে।

চিরকুটে ওই গৃহবধূ লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিলাম। কেউ আমার স্বামীকে দোষ দিও না। মা তোমরা কেউ বাদী হয়ও না। এটা আমার অনুরোধ রইল। নীলা।’

নীলার ভগ্নিপতি নয়ন হোসেন বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি নীলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আসার পর নীলার মেয়ে শামীমা আমাকে দুটি কাগজ ধরিয়ে দেয়।

তিনি বলেন, শামীমা আমাকে জানায়, দুপুরের দিকে তার মা এই কাগজে কিছু একটা লিখেছে। নীলা আত্মহত্যা করার সময় পাশের ঘরেই তার স্বামী শুয়ে ছিলেন। তবে কী কারণে নীলা আত্মহত্যা করেছেন তা কেউ বলতে পারছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মো. ইউনুছ আলী জানান, নীলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন