১৮ বছরের আগে ছেলেমেয়েদের হাতে মোবাইল নয়: মেয়র নাছির

ছেলেমেয়েদের হাতে ১৮ বছরের আগে মোবাইল ফোন না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার নগরের রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে চসিকের বাগমনিরাম ওয়ার্ডের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকবিরোধী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

মেয়র নাছির উদ্দীন বলেন, সামাজিক বৈষম্য, ব্যভিচার, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে হলে আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে।

মেয়র বলেন, সামাজিক এ বন্ধনের শিক্ষা আমরা প্রতিটি পরিবার থেকে পেয়ে থাকি। পারিবারিক এ বন্ধন দৃঢ় হলে জবাবদিহি চলে আসে। আর যেখানে জবাবদিহি থাকে সেখানে অপরাধ প্রবণতা কমে যায়। সামাজিক সম্পর্কহীন মানুষ বিভিন্ন ধরনের মানসিক রোগে আক্রান্ত হয়। তাই নিজকে ভালো রাখার তাগিদে আমাদের উচিত পরিবার তথা সমাজ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন না করা।

তিনি বলেন, আমাদের মধ্যে রাজনীতিক আদর্শগত ভিন্নতা থাকতে পারে। তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ নগর থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি নির্মূল করতে হবে। এ কাজটি সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য চাই সামাজিক আন্দোলন। মাদক আমাদের প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। মাদক ও সন্ত্রাস একে অপরের পরিপূরক। মাদককে সমাজ থেকে নির্মূল করা গেলে সন্ত্রাসও নির্মূল হবে। উন্নয়নের প্রতিবন্ধকতা হচ্ছে সন্ত্রাস ও মাদক। তাই সমাজ থেকে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি উচ্ছেদ করে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন অমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026
img
ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে সানি লিওন Feb 04, 2026
img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026
img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026