© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে ১৬০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার  

শেয়ার করুন:
রাজশাহীতে ১৬০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার   
own-reporter-rajshahi
০১:১৬ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০১৯

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ ডালিম মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সে মাদক ব্যবসায়ী। সোমবার রাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন।

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ ডালিম মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সে মাদক ব্যবসায়ী।

সোমবার রাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। গ্রেপ্তার ডালিম যাত্রীবেশে মাদক পাচার করার জন্য ঢাকার উদ্দেশে একটি বাসে উঠছিল। এসময় সন্দেহ হলে শরীর তল্লাশি করলে তার প্যান্টের পকেটে ১৬০০ পিস ইয়াবা পাওয়া যায়।

ওসি আরও জানান, জব্দ কার ইয়াবা ট্যাবলেটের মূল্য আনুমানিক প্রায় চার লক্ষ আশি হাজার টাকা। গ্রেপ্তার ডালিম মিয়া দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় মাদক পাচার করে আসছিল।

তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে একটি মাদক মামলা দিয়ে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন