© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকনাফে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু, আহত ৯

শেয়ার করুন:
টেকনাফে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু, আহত ৯

ছবি সংগৃহীত

own-reporter-cox-s-bazar
০১:৫৫ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০১৯

কক্সবাজারে টেকনাফে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে দুই শিশুর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও নয়জন। মঙ্গলবার ভোরে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারে টেকনাফে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে দুই শিশুর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও নয়জন।

মঙ্গলবার ভোরে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হচ্ছে- ওই এলাকার রবিউল আলমের ছেলে মেহেদী হাসান (১১) ও মোহাম্মদ আলমের শিশুকন্যা আফিফা খানম (৫)।

আহতরা হলেন- রবিউলের স্ত্রী এলাম বাহার (৩৬), তার অন্য তিন সন্তান নাসিমা (১৪), মো. জামান (১০) সাইফুল (৭)। এ ছাড়া আহত হয়েছেন রহিমা খাতুন (২৫), শারমিন আকতার (১৪), ফজলুল আলম (২৯), ইসমত আরা (১৮), কলিমা আকতার (১৭)। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল হাসান বলেন, সোমবার দিন ও রাতভর টেকনাফে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। মঙ্গলবার সকালে ভারী বৃষ্টিপাত হলে পল্লান পাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড় ধসে মাটিচাপা পড়ে দুই শিশু মারা গেছে। এছাড়া আহত হয়েছেন কয়েকজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ভারী বর্ষণের কারণে টেকনাফ উপজেলার বেশ কয়েকটি গ্রাম পানিবন্দি হয়ে আছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্থদের তালিকা করে সাহায্য দেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন