মিরসরাইয়ে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. আফজাল হোসেন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফজালের মৃত্যু হয়।

আফজাল হোসেন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

জোরারগঞ্জ থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, ইসলামপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত সপ্তাহে দু'পক্ষে মারামারি হয়। এ ঘটনার পর ১২ জনকে আটক করা হয়। কিন্তু পরে আবার সালিশ বৈঠকের পর তারা নিজেরা আপস করে।

তিনি বলেন, সোমবার বিকেলে প্রতিপক্ষের লোকজন আফজালকে ডেকে নিয়ে যায়। আফজাল গেলে তাকে জোরপূর্বক পাহাড়ের ভেতরে নিয়ে বেধড়ক মারধর ও কুপিয়ে ফেলে রাখা হয়। আফজালের বাবা রাতে ছেলেকে অপহরণ করা হয়েছে অভিযোগ করে থানায় মামলা করেন।

ওসি জানান, মামলা দায়েরের পর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে আহত আফজালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ বেশ কয়েকটি মামলায় আফজাল একাধিকবার গ্রেপ্তার হয়েছিল বলে ওসি মফিজ জানান।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026