© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুলপুরে একসঙ্গে একলাখ ১০ হাজার গাছের চারা বিতরণ

শেয়ার করুন:
ফুলপুরে একসঙ্গে একলাখ ১০ হাজার গাছের চারা বিতরণ
own-reporter-mymensingh
০৫:২৯ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০১৯

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একসঙ্গে একলাখ ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে সামাজিক বনায়নের মাধ্যমে উপজেলাকে ‘সবুজ ফুলপুর’ হিসেবে গড়ে তুলতে পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নে এই চারা বিতরণ করা হয়।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর সদরের কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

পরে খেলার মাঠে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা তুলে দেয়া হয়।

ফুলপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘মুজিব বর্ষ’ উপলক্ষে উপজেলাকে ‘সবুজ ফুলপুর’ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আগামী তিনবছরে সাড়ে তিনলাখ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

তিনি জানান, চলতিবছর একলাখ ১০ হাজার, আগামী বছর একলাখ ১০ হাজার ও পরের বছর আরো একলাখ ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে। এই চারাগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ সামাজিক সংগঠনের খালি জায়গায় রোপণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র আমিনুল ইসলাম, ওসি ইমারত হোসেন গাজীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন