© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোয়াইনঘাটে দুটি রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

শেয়ার করুন:
গোয়াইনঘাটে দুটি রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
own-reporter-sylhet
০৫:৪১ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০১৯

গোয়াইনঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা দুটি অস্ত্রসহ আরব আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিছানাকান্দি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার এক সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন এ তথ্য জানান।

গোয়াইনঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা দুটি অস্ত্রসহ আরব আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার বিছানাকান্দি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার এক সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন এ তথ্য জানান।

সুপার ফরিদ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আরব আলী দুই বছর ধরে সীমান্তবর্তী ভারতের লাংখাট বাজার থেকে সবজির ব্যাগে করে ৪টি চালানে ১০টি অস্ত্র বাংলাদেশে নিয়ে আসে। অস্ত্রগুলো এনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল শহীদ ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আনছার মিয়ার কাছে পৌঁছে দেয়া হয়। সর্বশেষ চালানের ৪টি অস্ত্রের মধ্যে দুটি শহীদের কাছে বিক্রি করে। যে দুটি অস্ত্রসহ শহীদ ও আনসার মিয়া ঢাকার যাত্রবাড়ীতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সদস্যদের হাতে গত ৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন।তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে আরব আলীকে দুটি রিভলবারসহ তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, আরব আলীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতে বারিক নামের একজন অস্ত্রগুলো সবজির ব্যাগে ভরে লাংখাট বাজারে আনে। সেখান থেকে আরব আলী তা কিনে বাংলাদেশে নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন