© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় ২৫ তথ্য কর্মকর্তাকে নিয়ে উল্টে গেল বাস

শেয়ার করুন:
খুলনায় ২৫ তথ্য কর্মকর্তাকে নিয়ে উল্টে গেল বাস
own-reporter-khulna
০৩:২৭ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় তথ্য মন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের প্রশিক্ষকসহ ২৫ জন কর্মকর্তা নিয়ে গ্রিন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে খুলনার খানজাহান আলী (র.) (রূপসা সেতু) সেতুর পশ্চিম পারে বাসটি এই দুর্ঘটনায় পড়ে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খুলনায় তথ্য মন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের প্রশিক্ষকসহ ২৫ জন কর্মকর্তা নিয়ে গ্রিন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে খুলনার খানজাহান আলী (র.) (রূপসা সেতু) সেতুর পশ্চিম পারে বাসটি এই দুর্ঘটনায় পড়ে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসে থাকা সহকারী তথ্য কর্মকর্তা ফেরদৌস জানান, তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৪ জন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউশনের নয়জন ও তথ্য অধিদপ্তরের দশম গ্রেডের কর্মকর্তাদের নয় সপ্তাহের বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে তিন দিনের ভ্রমণ প্রশিক্ষণে খুলনায় আসছিলেন তারা। বৃহস্পতিবার ভোরে রূপসা সেতু পার হয়ে বাসচালক দ্রুত গতিতে আসতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে থাকা ডিভাইডারের সঙ্গে গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না থাকলেও চার কর্মকর্তা কিছুটা আহত হয়েছেন। এছাড়া বাসের হেলপারও আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন বলে তিনি জানান।

রূপসা সেতুতে টোল আদায়কারী সিস্টেম প্রকৌশলী তৌফিক আহমেদ রনি বলেন, সেতুর টোল আদায়কারীরা আমাকে জানিয়েছেন গ্রিন লাইন পরিবহনের বাসচালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে রূপসা সেতু পার হয়ে দ্রুতগামী বাসটি একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়ির আঘাতে ডিভাইডার ৩০০ গজ দূরে সরে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন