অনলাইনে ঘরে বসেই করা যাবে জিডি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অনলাইনে জিডি করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একজনকে এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে। শুরুতে অনলাইনে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ জিডি করা যাবে, আর প্রাথমিকভাবে ঢাকা ও ময়মনসিংহে এ পদ্ধতি চালু করা হবে। পর্যায়ক্রমে সব ধরনের জিডি নেয়ার সুবিধা সারাদেশে চালু করা হবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ‘ডিজিটাল কেইস ডায়েরি’ এর ওপর পর্যালোচনা সভা শেষে মন্ত্রী এ কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপদ নগরী (সেইফ সিটি) নিয়েও সভায় আলোচনা হয়েছে। শুরুতে ঢাকা মহানগরকে, পরবর্তীতে চট্টগ্রামসহ অন্যান্য সিটিকে এ প্রজেক্টের আওতায় আনা হবে। ঢাকা মহানগরে প্রায় ছয় হাজার কিলোমিটার রাস্তা রয়েছে। সেফ সিটির আওতায় সমস্ত রাস্তায় ক্যামেরা বসানো হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনাও এর মধ্যে নিয়ে আনা হবে।’

দেশের সব কারাগারে বন্দীদের মোবাইল ফোনে স্বজনের সঙ্গে কথা বলার ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি স্বজনদের সাথে বন্দীদের কথা বলার সুযোগ দেয়ায় সরাসরি সাক্ষাৎ প্রায় ৮০ শতাংশ কমে গেছে। তাই সারাদেশে কারাগারগুলোতে বন্দীদের সাথে স্বজনদের মোবাইল ফোনের কথা বলার প্রজেক্ট চালু করতে যাচ্ছি।’

এছাড়া জরুরি সেবার ‘৯৯৯’ নম্বরের কার্যক্রমে আরও গতি আনতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026