সৌদি আরবে নিয়োজিত গৃহকর্মীরা ব্যাংকে বেতন পাবে: সৌদি শ্রম প্রতিমন্ত্রী

সৌদি আরবে নিয়োজিত বাংলাদেশি নারী গৃহকর্মীদের ব্যাংকের মাধ্যমে বেতন দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির শ্রম প্রতিমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের আবু থুনিয়ান।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় সৌদি শ্রম প্রতিমন্ত্রী এমন আশ্বাস দেন বলে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সৌদি শ্রম প্রতিমন্ত্রী ঢাকায় সৌদি আরবের দূতাবাসে একটি শ্রমবিভাগ খোলার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে নিয়োজিত বাংলাদেশি নারী গৃহকর্মীদের কাছ থেকে কোনো নেতিবাচক অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কাজ ছেড়ে দেওয়া নারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে বলে আশ্বস্ত করেছেন সৌদি আরবের শ্রম প্রতিমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের আবু থুনিয়ান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে বছরে অন্তত দুবার জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠানের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। এ বছরের নভেম্বরে জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা আয়োজন করা হবে।

রিয়াদে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, সৌদি শ্রম মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মাহের আল কাসেম, মহাপরিচালক (দ্বিপক্ষীয়) ফয়সাল আল উতাইবি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. যাহিদ হোসেন প্রমুখ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026