© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
district-correspondent
০২:৩৮ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ছয়তলা বাসা থেকে এক গৃহবধূ ও তার দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আজিজল হক জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিআইখোলা এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ছয়তলা বাসা থেকে এক গৃহবধূ ও তার দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আজিজল হক জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিআইখোলা এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাজনীন (২৬) এবং তার দুই মেয়ে নুসরাত (৮) খাদিজা (২)।

তাছাড়া সুমাইয়া (১৫) নামে একজন এ ঘটনায় আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করেন। তবে হত্যকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান পরিদর্শক আজিজুল।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন