বিয়ের ৩ দিন পর নববধূ জানলো স্বামী মুসলিম নয়

নিজেকে মুসলিম পরিচয় দিয়ে স্কুলছাত্রীর সঙ্গে প্রেম। পরবর্তীতে বিয়ে। বিয়ের তিনদিন পর নববধূ জানলো তার স্বামী মুসলিম নয় হিন্দু।

ঘটনাটি ঘটেছে পিরোজপুরের পৌর এলাকায়। এ ঘটনায় মুসলিম পরিচয় দেয়া পৌর এলাকার রূপালী ব্যাংকের হুলারহাট শাখার সিনিয়র অফিসার বাদল কুমার রায় (২৭) ও পৌরসভার ৬নং ওয়ার্ডের বিবাহ রেজিস্টার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ সময় ভুক্তভোগী স্কুলছাত্রীকেও উদ্ধার করে আদালতে পাঠায় পুলিশ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, বাদল কুমার নিজেকে বাদল শেখ পরিচয় দিয়ে হুলারহাটের দেওনাখালী এলাকার এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে সম্প্রতি বিয়ে করেন। পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বিবাহ রেজিস্টার কাজি সাইফুল ইসলাম প্রতারণা করে এ বিয়ে পড়ান এবং বাদলের ধর্মীয় পরিচয় গোপন রেখে বিয়ের নিবন্ধন করান। এ খবর এলাকাবাসী পুলিশের কাছে জানিয়ে দিলে মঙ্গলবার সন্ধ্যায় বাদল কুমারকে গ্রেপ্তার করা হয়। পরে বিয়ের কাজিকেও গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রী বলেন, এক বছর আগে বাদল কুমার নিজেকে মুসলিম পরিচয় দিয়ে বাদল শেখ নামে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তিনদিন আগে আমাকে বিয়ে করে বাদল কুমার। (হিন্দু) বিষয়টি আমি জানতাম না। স্থানীয়রা বিষয়টি জেনে বাদলকে পুলিশে দিয়েছে।

সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান বলেন, ভুক্তভোগী কিশোরী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। প্রতারণা করে ওই ছাত্রীকে বিয়ে করেছে বাদল কুমার। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।

হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ভুক্তভোগী ওই ছাত্রী এখন আর বিদ্যালয়ে আসে না। তবে ওই ছাত্রী আমাদের বিদ্যালয়ের ছাত্রী।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026