© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার কলাবাগান ক্রীড়াচক্রে র‍্যাবের অভিযান

শেয়ার করুন:
এবার কলাবাগান ক্রীড়াচক্রে র‍্যাবের অভিযান
own-reporter
০৮:০৬ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকার ফকিরাপুল ইয়ংমেনস ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো পাওয়ার পর এবার কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান শুরু করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্লাবটিতে অভিযান শুরু হয়। এর আগে শুক্রবার বিকালে নিকেতনে যুবলীগের কেন্দ্রীয় নেতা জি কে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান শেষ হওয়ার আগেই কলাবাগান মাঠের পাশে র‌্যাবের আরেকটি দলের অবস্থান নেয়ার খবর আসে।

ঢাকার ফকিরাপুল ইয়ংমেনস ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো পাওয়ার পর এবার কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান শুরু করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্লাবটিতে অভিযান শুরু হয়। এর আগে শুক্রবার বিকালে নিকেতনে যুবলীগের কেন্দ্রীয় নেতা জি কে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান শেষ হওয়ার আগেই কলাবাগান মাঠের পাশে র‌্যাবের আরেকটি দলের অবস্থান নেয়ার খবর আসে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে র‌্যাব ক্লাবটির সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শফিকুল আলমকে নিয়ে ক্লাবটিতে অভিযান শুরু হয়। শফিকুল আলম ফিরোজ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম ঘটনাস্থলে রয়েছেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন