খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচি  

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো রেলপথ যোগাযোগ। ভ্রমণ প্রিয় মানুষের কাছে ট্রেন ভ্রমণ এখনও পছন্দের শীর্ষে রয়েছে। কারণ সড়ক পথে ভ্রমণের অনেক ঝক্কি-ঝামেলায় ট্রেন ভ্রমণে আপনাকে পোহাতে হবে না।

বাংলাদেশ টাইমস-এর পাঠকদের সুবিধার জন্য খুলনা রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী ট্রেনের নাম ও সময়সূচি তুলে ধরা হলো।

খুলনা থেকে ঢাকা

সুন্দরবন এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় ভোর ৫টা ৪০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।

চিত্রা এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় বিকেল ৫টা ৪০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ সোমবার।

ঢাকা থেকে খুলনা

সুন্দরবন এক্সপ্রেস (৭২৬): ঢাকা থেকে ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে এবং খুলনায় পৌঁছায় বিকাল ৫টা ৪০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ বুধবার।

চিত্রা এক্সপ্রেস (৭৬৪): ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭ টায় এবং খুলনায় পৌঁছায় ভোর ৩টা ৪০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ সোমবার।

খুলনা থেকে রাজশাহী

কপোতাক্ষ এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে ভোর ৬টা ১৫ মিনিটে এবং রাজশাহী পৌঁছায় দুপুর ১২টায়। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।

সাগরদাঁড়ি এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে বিকাল ৪টায় এবং রাজশাহী পৌঁছায় রাত ১০টা ০০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ সোমবার।

মহানন্দা এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে সকাল ১১টায়। সাপ্তাহিক বন্ধ নেই।

রাজশাহী হতে খুলনা

কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬): রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে দুপুর ২ টা ১৫ মিনিটে এবং খুলনা পৌঁছায় রাত ৮ টা ১০ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার।

সাগরদীঘি এক্সপ্রেস (৭৬২): রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল ৬ টা ৪০ মিনিটে এবং খুলনা পৌঁছায় দুপুর ১২ টা ১০ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন সোমবার।

মহানন্দা এক্সপ্রেস (১৬): রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল ৭ টা ৫৫ মিনিটে এবং খুলনা পৌঁছায় বিকাল ৪ টা ৪০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।

খুলনা থেকে কোলকাতা

বন্ধন এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে দুপুর ১টা ৩০ মিনিটে এবং কোলকাতা পৌঁছায় বাংলাদেশ সময় বিকাল ৬টা ৪০ মিনিটে (ভারতীয় সময় বিকাল ৬টা ১০ মিনিট)। প্রতি সপ্তাহের শুধুমাত্র বৃহস্পতিবার চলাচল করে।

খুলনা থেকে বেনাপোল

বেনাপোল কমিউটার: খুলনা থেকে ছাড়ে ভোর ৬টায় এবং বেনাপোল পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।

খুলনা কমিউটার: খুলনা থেকে ছাড়ে দুপুর ১২টা ১০ মিনিটে এবং বেনাপোল পৌঁছায় দুপুর ২টা ৩০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।

খুলনা থেকে চিলাহাটি

রূপসা এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে এবং চিলাহাটি পৌঁছায় বিকাল ৫টায়। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।

সীমান্ত এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে রাত ৯টা ১৫ মিনিটে এবং চিলাহাটি পৌঁছায় সকাল ৬টা ২০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।

খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ

মহানন্দা এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে সকাল ১১টায় এবং চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় রাত ৯টা ৪০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।

খুলনা থেকে পার্বতীপুর

রকেট এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে সকাল ৯টা ৩০ মিনিটে এবং পার্বতীপুর পৌঁছায় রাত ১০টায়। সাপ্তাহিক বন্ধ নেই।

খুলনা থেকে গোয়ালন্দ ঘাট

নকশিকাঁথা এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে রাত ২টায় এবং গোয়ালন্দ ঘাট পৌঁছায় সকাল ১১টায়। সাপ্তাহিক বন্ধ নেই।

 

তথ্যসূত্র: বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট

 

টাইমস/এনজে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
মেসি-রোনালদোকে পেছনে ফেললেন বিটিএস তারকা ভি Feb 01, 2026
img
‘আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম’, জামায়াতের আমিরের পোস্ট নিয়ে শাওন Feb 01, 2026
img
যেকোনো প্রাপ্তিই দায়িত্ব বাড়িয়ে দেয়, এটা অন্যরকম এক অনুভূতি: প্রিন্স মাহমুদ Feb 01, 2026
img
জানা গেল রমজান শুরুর সম্ভাব্য সময় Feb 01, 2026
img

নির্বাচন ও গণভোট

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক Feb 01, 2026
img
নির্বাচিত হলে বছরে একবার পরিবারসহ নিজেদের আয়ের হিসাব দেবো: জামায়াত আমির Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্র হামলা চালালে ভয়াবহ সংঘাত হবে: খামেনি Feb 01, 2026
img
স্পোর্টসম্যানকে কখনো খারাপ কাজে জড়িত হতে দেখিনি: সেনাপ্রধান Feb 01, 2026
img
ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ : আলী রীয়াজ Feb 01, 2026
img
ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Feb 01, 2026
img
হঠাৎ কেন যোগীর সঙ্গে দেখা করলেন গোবিন্দ! Feb 01, 2026
ওরা চায় আমরা শিখি, কিন্তু আমরা ওদের কাছ থেকে শিখতে চাই না Feb 01, 2026
img

অর্থপাচার-আত্মসাৎ

সালমান এফ রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ Feb 01, 2026
img
বাবার পদবি ব্যবহার না করার কারণ জানালেন টাবু Feb 01, 2026
img
রাত পোহালেই এক হচ্ছে বিজয়-রাশমিকা চারহাত! Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড Feb 01, 2026
img

সিইসির সঙ্গে বৈঠক

ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম Feb 01, 2026
img
ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার : হাবিব Feb 01, 2026
img
বাংলার মানুষ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর Feb 01, 2026