© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে গ্রেপ্তার যুবলীগ নেতা সম্রাট

শেয়ার করুন:
অবশেষে গ্রেপ্তার যুবলীগ নেতা সম্রাট
own-reporter
০৯:৪২ এএম | ০৬ অক্টোবর, ২০১৯

অবশেষে গ্রেপ্তার হলেন ক্যাসিনো-কাণ্ডে আলোচিত-সমালোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। রোববার ভোরে কুমিল্লা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাকে গ্রেপ্তার করে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার সম্রাটকে আদালতে তোলা হবে বলেও তিনি জানিয়েছেন।

গোয়েন্দা সূত্র জানায়, যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে তাদের নজরদারির মধ্যেই ছিলেন। এই সময়ের মধ্যে সম্রাট বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি।

প্রসঙ্গত, যুবলীগের আলোচিত এই নেতা ঢাকার জুয়াড়িদের কাছে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত। জুয়া খেলাই তার পেশা ও নেশা। জুয়া খেলতে প্রায়ই টাকার বস্তা নিয়ে সিঙ্গাপুরে যান তিনি। সেখানে জুয়ার পাশাপাশি নারীসঙ্গও উপভোগ করেন।

সম্প্রতি রাজধানীতে ক্লাব ব্যবসার আড়ালে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে র‌্যাবের হাতে ধরা পড়েন সম্রাটের ডান হাত হিসেবে পরিচিত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। এরপর ধরা পড়েন রাজধানীর টেন্ডার কিং আরেক যুবলীগ নেতা জিকে শামীম। এ দু’জনই তাদের অবৈধ আয়ের ভাগ দিতেন সম্রাটকে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন