© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুবলীগ চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

শেয়ার করুন:
যুবলীগ চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের
own-reporter
০৬:২৩ পিএম | ১০ অক্টোবর, ২০১৯

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অবৈধ ক্যাসিনো ও জুয়া পরিচালনা করার মদদ দেয়ার অভিযোগ এনে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে সংগঠনটি এমন দাবি জানায়। এ সময় তারা ওমর ফারুকের কুশপুত্তলিকাও দাহ করে। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে ক্যাসিনো বসিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অবৈধ ক্যাসিনো ও জুয়া পরিচালনা করার মদদ দেয়ার অপরাধে যুবলীগ চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে হবে।

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অবৈধ ক্যাসিনো ও জুয়া পরিচালনা করার মদদ দেয়ার অভিযোগ এনে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে সংগঠনটি এমন দাবি জানায়। এ সময় তারা ওমর ফারুকের কুশপুত্তলিকাও দাহ করে।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে ক্যাসিনো বসিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অবৈধ ক্যাসিনো ও জুয়া পরিচালনা করার মদদ দেয়ার অপরাধে যুবলীগ চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানাই। যারা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দখল করে এ অপকর্মে লিপ্ত হয়েছে তাদের শাস্তি চাই। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।’

ক্যাসিনো বন্ধে র‌্যাবের সাম্প্রতিক অভিযানে যুবলীগের বিভিন্ন নেতার সম্পৃক্ততা বেরিয়ে আসে। মুক্তিযোদ্ধা সংসদে ক্যাসিনো পরিচালনায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নাম উঠে এসেছে। 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন