© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের গোলাগুলিতে আহত ৩

শেয়ার করুন:
রাজশাহীতে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের গোলাগুলিতে আহত ৩
own-reporter-rajshahi
০৭:০২ পিএম | ১১ অক্টোবর, ২০১৯

রাজশাহীর মতিহারে বালুঘাট ইজারার দখল নিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতে এক পক্ষের তিনজন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের মতিহার থানার ফুলতলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহীর মতিহারে বালুঘাট ইজারার দখল নিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতে এক পক্ষের তিনজন আহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের মতিহার থানার ফুলতলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নগরের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. জনি (৩০), যুবলীগের কর্মী মো. টুটুল (৩২) এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী সুজন আলী (২৮)। এদের মধ্যে জনি ও সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুটুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, জনির ঊরুতে গুলি লেগেছে। তার এক হাতের দুটি আঙুলও কেটে গেছে। আর সুজনের কবজিতে গুরুতর জখম রয়েছে। তবে তারা এখন আশঙ্কামুক্ত।

স্থানীয়রা জানান, সকালে জনি তার কয়েকজন অনুসারীকে নিয়ে নদীর পাড়ে বালু তোলার মেশিনটি মেরামত করছিলেন। তখন ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আবদুস সাত্তার, তার দুই ছেলে ডনি, টনিসহ অন্তত ২০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে হামলাকারীরা পালিয়ে গেলে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা

হামলায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আবদুস সাত্তার বলেন, তিনি অসুস্থ। ঘটনার সময় বাসাতেই ছিলেন। তার দুই ছেলে সেখানে গিয়েছিলেন কি না, তা তিনি পরিষ্কার বলতে পারবেন না। তিনি বালুঘাট ইজারা নেওয়ার জন্য চাঁদা তোলার কথাও অস্বীকার করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। গোলাগুলি হয়েছে কি না, তা বলতে পারব না। আহত লোকজনের পক্ষ থেকে এখনোও মামলা করা হয়নি। মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন