চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রসঙ্গে কিছু বলেননি খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ বলে জানিয়েছেন তার বড় বোন সেলিনা ইসলাম। শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ বলে জানিয়েছেন তার বড় বোন সেলিনা ইসলাম।
শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরও বলেন, আমরা দেখে এলাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। তিনি কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে। খালেদা জিয়ার এই মুহূর্তে উন্নত চিকিৎসার প্রয়োজন।
চিকিৎসকরা বলেছেন তিনি সুস্থ আছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিনা ইসলাম বলেন, ‘সব মিথ্যা কথা। আমরা তো এখনই দেখে এলাম, তিনি কী অবস্থায় আছেন?’
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার যদি চায় তাহলেই তো তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন। তবে এ বিষয়ে খালেদা জিয়া আমাদের সঙ্গে কিছু বলেননি।’
শুক্রবার বিকাল সোয়া ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিবারের ছয় সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
টাইমস/এসআই