© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুবলীগ নেতা সম্রাট আবার কারাগারে

শেয়ার করুন:
যুবলীগ নেতা সম্রাট আবার কারাগারে
own-reporter
০২:১২ পিএম | ১২ অক্টোবর, ২০১৯

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে চিকিৎসার পর হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হৃদরোগ ইনস্টিটিউট থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী কারাধ্যক্ষ (ডেপুটি জেলার) জাহেদ উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্রাটকে সূর্যমুখী সেলে রাখা হয়েছে।

এর আগে ৬ অক্টোবর গ্রেপ্তারের পর সম্রাটকে নেয়া হয়েছিল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বুকে ব্যথা অনুভব করলে দুদিন পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়েছিল।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন