নারায়ণগঞ্জ গণফোরাম সভাপতি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা গণফোরামের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরামের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান দেলোয়ার হোসেন চুন্নুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দুইটার দিকে নারায়ণগঞ্জের টানবাজার এসএম মালেহ রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ১৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের মহাজোট মনোনীত প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম অভিযোগ করে বলেন, ধানের শীষের পক্ষে কাজ করার কারণেই মিথ্যা মামলায় চুন্নুকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএম আকরাম আরও বলেন, আমার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এটিএম কামালসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এখন আমার উপদেষ্টাকে একটি সাজানো মামলার আসামি করে আটক করে করা হয়েছে। আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই মহাজোট মনোনীত প্রার্থী সেলিম ওসমান এমন সব কাণ্ড ঘটাচ্ছেন। তারা চায় আমি যেন নির্বাচন থেকে সড়ে যাই। যে ঘটনায় মামলা হয়েছে, নারায়ণগঞ্জে এমন কোনো ঘটনা ঘটেছে বলে কারও জানা নেই।

আটকের পর দেলোয়ার হোসেন চুন্নুকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওসি কামরুল ইসলাম।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
OTT-তে বাস্তবঘেঁষা চরিত্রের অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পীর ‘যৌন হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026
img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026