© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ডিসেম্বরকে ভায়োলেন্ট দিন ঘোষনা রিজভীর

শেয়ার করুন:
২৪ ডিসেম্বরকে ভায়োলেন্ট দিন ঘোষনা রিজভীর
own-reporter
০২:৩৯ পিএম | ২৫ ডিসেম্বর, ২০১৮

২৪ ডিসেম্বরকে ভায়োলেন্ট দিন ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সোমবার ছিল সবচেয়ে ভায়োলেন্ট দিন। এদিন পুলিশ ও আওয়াশীলীগের হামলাায় ১৯ প্রার্থীসহ ২৮ নির্বাচনী আসনে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

২৪ ডিসেম্বরকে ভায়োলেন্ট দিন ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সোমবার ছিল সবচেয়ে ভায়োলেন্ট দিন। এদিন পুলিশ ও আওয়ামী লীগের হামলায় ১৯ প্রার্থীসহ ২৮ নির্বাচনী আসনে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার ছিল বিএনপি প্রার্থীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন। হামলা করে, গুলি করে বিএনপি প্রার্থীদের রক্তাক্ত করেছে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিএনপির এ নেতা বলেন, এদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতা মওদুদ আহমদের গাড়িতে ভয়ঙ্কর হামলা করা হয়েছে। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. মঈন, যুগ্মমহাসচিব মাহবুব উদ্দিন, শহীদ উদ্দিন চৌধুরী, কিশোরগঞ্জে ধানের শীষর প্রার্থী মেজর (অব.) আক্তারুজ্জামান ও শরীফুল আলম, শরীয়তপুর-৩ আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রচারণায় সশস্ত্র হামলা চালিয়েছে আওয়ামী নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, এছাড়া হামলার শিকার হয়েছেন ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক, ফজলুল আজিম, শাহ মোয়াজ্জেম হোসেন, সেলিম রেজা হাবিব, আজহারুল ইসলাম মান্নান ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, শেরপুরে ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার ওপর হামলা করা হয়েছে। বরিশালে সরদার সারফুদ্দিন আহমেদ সান্টু হামলায় আহত হয়েছেন বলে জানান তিনি।

তফসিল ঘোষণার পর এ পর্যন্ত বিএনপির ৭২১ জনকে গ্রেফতার ও নেতাকর্মীদের নামে ২৭৩ টি মামলা দেয়া হয়েছে বলে জানান রিজভী।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন