ঢাবি ছাত্রলীগের দুই নেতাসহ ৪ জন বহিষ্কার

অস্ত্রসহ হাজী মুহম্মদ মুহসীন হল থেকে আটক হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক দুই নেতাসহ চারজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছিল।

ঢাবির প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত চারজন হলেন- শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান তুষার, দর্শন বিভাগের ছাত্র ও ঢাবি শাখা ছাত্রলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক আবু বকর আলিফ, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইফতেখার ইসলাম তুষার এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন ওরফে ইমরান ফরহাদ ইমু।

ফৌজদারি অপরাধ ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় সাময়িকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। তারা যেটি করেছে এটি কোনো ছাত্রের কাছে কাম্য নয়। হল প্রশাসন ইতিমধ্যে তাদেরকে বহিষ্কার করেছে। আর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ছিল তাদের বিরুদ্ধে দ্বিতীয় ব্যবস্থা। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না- এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। সেখানে সন্তোষজনক উত্তর না পেলে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে- বলেন প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

গত ৮ অক্টোবর রাতে মুহসীন হলের ১২১ নম্বর রুম থেকে অস্ত্রসহ ছাত্রলীগের ওই দুই নেতা তুষার ও আলিফকে আটক করা হয়।

তুষার ও আলিফ ছাড়া বহিষ্কৃত অপর দুই শিক্ষার্থী ইফতেখার ও ইমরান পলাতক রয়েছে বলে প্রক্টর জানান।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026