‘‌‌আমরা লজ্জিত’

ঢাকা-৩ আসনে জাতীয় ঐক্যফন্টের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বুধবার আহত গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের একথা জানান একই আসনে নৌকার প্রার্থী নসরুল হামিদ। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করার পর দুজনই গণমাধ্যমে কথা বলেন।

নসরুল হামিদ বলেন, হামলার ঘটনাটি অনকাঙ্ক্ষিত। এ ঘটনায় আমরা লজ্জিত, এ ধরনের ঘটনা কাম্য নয়। আমরা চাই না এরকম হানাহানি করে কোনো নির্বাচন হোক। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যারা দায়ী, তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থা ইতোমধ্যেই তিনজনকে আটক করেছে।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জের পরিস্থিতি এখনও শান্ত। কোনো ধরণের খারাপ পরিস্থিতি মোটেও আমরা প্রশ্রয় দেবো না। অপরাধী যে দলেরই হোক না কেন, আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

অপরদিকে হামলাকারীদের ‘অবুঝ’ আখ্যা দিয়ে তাদের বিচার চাইবেন না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কালকে যে ঘটনাটি ঘটেছে আমার গাড়িতে ওঠার আগে। কিছু অতি উৎসাহী ছেলেপেলে থাকে। কখনও কখনও কোনো মিছিলে গোয়েন্দাদেরও লোক থাকে। তারাও কোনো ঘটনা ঘটিয়ে দিয়ে একটা নেতিবাচক পরিবেশ তৈরি করে। আমি বিশ্বাস করি বিপু স্বীকার করবে যে, নির্বাচনের আগে খারাপ পরিবেশ তৈরির জন্য এখানে অতি উৎসাহীরা বা গোয়েন্দাদের কেউ থাকতে পারে, এটি হতেও পারে, নাও হতে পারে।

এর আগে মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা বেগুনবাড়ী এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন গয়েশ্বর চন্দ্র রায়।

আরও জানতে... বিএনপি নেতা গয়েশ্বরের ওপর হামলা, আহত ২৫

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026
img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026