© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবনায় বিএনপির প্রার্থীকে ছুরিকাঘাত

শেয়ার করুন:
পাবনায় বিএনপির প্রার্থীকে ছুরিকাঘাত
own-reporter
০৩:৪৬ পিএম | ২৬ ডিসেম্বর, ২০১৮

পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে।

পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগকালে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, গণসংযোগকালে আওয়ামী লীগের ১২-১৫ জন নেতাকর্মী ছুরি ও লাঠি নিয়ে হামলা করে। এ সময় হাবিবুর রহমান হাবিব সহ আরও বেশ কয়েক জন আহত হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, আহত হাবিবকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন