© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানের শীষ সমর্থকদের ভোট দিতে নিষেধ করছে আ.লীগ-ফখরুল

শেয়ার করুন:
ধানের শীষ সমর্থকদের ভোট দিতে নিষেধ করছে আ.লীগ-ফখরুল
own-reporter
০৯:৫৭ এএম | ২৭ ডিসেম্বর, ২০১৮

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন ও ধরপাকড় বেড়ে গেছে। সরকার দলের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় ধানের শীষ সমর্থকদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে নিষেধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ার নিজ বাসভবনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। তবে শেষ পর্যন্ত আমরা লড়ে যাব।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে সিংগিয়া গ্রামে হিন্দুবাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, জেলা ফায়ার সার্ভিস জানিয়েছে- সেটি বিদ্যুতের শর্টসার্কিট থেকে হয়েছে। তবে শুরু থেকেই আওয়ামী লীগ বিএনপিকে দোষারোপ করছে। এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনসহ ১৩ নেতাকর্মীর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাও দিয়েছে আওয়ামী লীগ।

ঢাকায় ফিরে সার্বিক বিষয় নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ফখরুল।

টাইমস/জিএস

মন্তব্য করুন