চট্টগ্রামে জামায়াতের আমীরসহ দুই নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে জামায়াত ইসলামীর এক আমীরসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দিন ।
চট্টগ্রামে জামায়াত ইসলামীর এক আমীরসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দিন ।
গ্রেপ্তার দুইজন হলেন- বাকলিয়া থানা জামায়াতের আমির আবুল মনসুর (৫৭) ও সদস্য শেখ নছরুল্লাহ আহমেদ (৪০)। তাদের বাড়ি বাকলিয়া থানা এলাকায়।
ওসি মো. নেজাম উদ্দিন বলেন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল হকের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন তারা। খবর পেয়ে বাকলিয়া থানা জামায়াতের আমির আবুল মনসুর ও তার সহযোগী শেখ নছরুল্লাহ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল জিহাদি বই ও ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।
টাইমস/এইচইউ