শাবিপ্রবি ছাত্রলীগের আট নেতাকর্মী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় ৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ২১৪তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা বোর্ডের সুপারিশে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ মার্চ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান নাঈমকে ছুরিকাঘাত করে আব্দুর রশিদ রাসেল। আব্দুর রশিদ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক। এ ঘটনায় আব্দুর রশিদ রাসেলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

অন্যদিকে, চলতি বছরের ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রতিপক্ষের হামলার শিকার হন বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সরকার। এ ঘটনায় সাত ছাত্রলীগ নেতাকর্মীকে এক সেমিস্টার বহিষ্কার ও বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।

বহিষ্কৃত সাতজন হলেন- শাখা ছাত্রলীগের সদস্য আশরাফ কামাল আরিফ, অ্যাপ্লায়েড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব আল আমিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ রানা, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুমন মিয়া ও আবদুল বারী সজীব, বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাওসার আহমেদ সোহাগ, ছাত্রলীগ কর্মী মো. রিশাদ ঠাকুর।

পাশাপাশি আরিফকে ১০ হাজার টাকা, মাহবুব আল আমিনকে ৭ হাজার টাকা, ইফতেখার আহমেদকে ৬ হাজার টাকা, সুমন মিয়াকে ৩ হাজার টাকা, আব্দুল বারীকে ৮ হাজার টাকা, কাওসার আহমেদ সোহাগকে ৫ হাজার টাকা, রিশাদ ঠাকুরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তারা ৩০ কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক সেমিস্টার বহিষ্কার হবেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026