বিএনপি থেকে মোরশেদ খানের পদত্যাগ

বিএনপি থেকে পদত্যাগ করছেন ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। দলটির ভাইস চেয়ারম্যানের পাশাপাশি প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করছেন তিনি।

মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র পাঠান এম মোরশেদ খান। দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পদত্যাগপত্র গ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁদগাঁও) আসনের মনোনয়ন এবং সেখানকার দলীয় কমিটি গঠন নিয়ে মোরশেদ খান বিরক্ত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। সেখানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে মনোনয়ন দেওয়া হয়। স্থানীয় কমিটি গঠনে সুফিয়ানের অনুসারীদের গুরুত্ব দেওয়া হয়। এসব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মোরশেদ খানের দূরত্ব তৈরি হয়।

এ বিষয়ে মোরশেদ খান জানান, ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। অনেক বিচার-বিশ্লেষণ করে করে আমার উপলব্ধি হয়েছে- এই দলে আমার আর কনট্রিবিউশন করার কিছু নেই। সেজন্য পদত্যাগ করেছি।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত চট্টগ্রামের এ জনপ্রিয় নেতা ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি বিএনপিতে যোগদান করেন। চট্টগ্রাম-৮ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এম মোরশেদ খান ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ দূত ছিলেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ স্পেশাল কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চার দলীয় জোট সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026