© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আ.লীগে খারাপ লোকদের দরকার নেই’

শেয়ার করুন:
‘আ.লীগে খারাপ লোকদের দরকার নেই’
own-reporter
০৫:১৫ পিএম | ১০ নভেম্বর, ২০১৯

দল ভারী করার জন্য খারাপ লোকদের আওয়ামী লীগে আনার দরকার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দল ভারী করার জন্য খারাপ লোকদের আওয়ামী লীগে আনার দরকার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের ওই মতবিনিময় সভায় হয়।

ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রধানের শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে কোনো শাখায় বিতর্কিত ও খারাপ ব্যক্তিরা থাকলে তাদের বাদ দিতে হবে। আমাদের দলভারি করার দরকার নেই। দলে যারা বিতর্কিত ও খারাপ ব্যক্তি আছে তাদের সব কমিটি থেকে বাদ দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল। দলের ভেতরে নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবেই। কিন্তু নেত্রীর (শেখ হাসিনার) আহ্বানে সাড়া দিয়ে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তা সমাধান করবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুদ্ধি অভিযানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিতর্কিত ব্যক্তিদের দল থেকে বাদ দিতে হবে। দল করতে হলে নিয়ম মানতেই হবে। নিয়মের বাইরে গেলে সে যেই হোক, তাকে ক্ষমা করা হবে না। নেত্রীর নির্দেশ মতো সবাইকে চলতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাতসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন