অন্যের স্ত্রীকে ‘জোর করে’ বিয়ে করেছেন উল্লাপাড়ার পৌর মেয়র

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ব্যবসায়ী রাজন আহমেদ। ১৮ বছর আগে বিয়ে করেন গুলশানারা পারভীন পান্না নামে এক নারীকে। এই দম্পতির ১৬ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

গুলশানারা পারভীন পান্না বর্তমানে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এর আগে তিনি ঝিড়িকা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু সুখের এই সংসার আঁধার হয়ে আসেন  উল্লাপাড়ার পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা এস এম নজরুল ইসলাম।

পৌর মেয়রের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজনের স্ত্রী গুলশান আরা পান্নাকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছেন।

এ ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে

কয়েক বছর আগে মেয়র নজরুল ইসলাম পৌর এলাকার ঝিড়িকা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যান। ওই অনুষ্ঠানেই মেয়রের নজরে পড়ে যান সহকারী শিক্ষিকা গুলশানারা পারভীন পান্না। এরপর থেকেই পান্নাকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করেন মেয়র নজরুল। কোনোভাবেই যখন পান্না রাজি হয়নি তখন ক্ষমতার দাপট ও তার সন্ত্রাসী বাহিনীর প্রভাব দেখিয়ে পান্নাকে তুলে নিয়ে বিয়ে করেন মেয়র। এ বিষয়ে কোনো মামলা করলে পান্নার স্বামী রাজন ও তার সন্তানকে হত্যা করবে বলেও হুমকি দেয়া হয়। ভয়ে কোথাও অভিযোগ দায়ের করেননি পান্নার স্বামী রাজন।

 

সম্প্রতি দ্বিতীয় স্ত্রী পান্নাকে নিয়ে হানিমুন করে আসেন মেয়র নজরুল। হানিমুনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার পর তা ভাইরাল হয়। তারপর থেকেই মেয়রের দ্বিতীয় বিয়ের ঘটনা নিয়ে অনেকেই মুখ খুলছেন।

হানিমুন থেকে এসেই স্ত্রীকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেছে মেয়র নজরুল ইসলামকে। অভিযোগ আছে, স্কুলেও তেমন যাচ্ছেন না গুলশান আরা পান্না।

এক পর্যায়ে কোনোভাবেই যখন গুলশান পারভীন রাজি হয়নি তখন ক্ষমতার দাপট ও তার সন্ত্রাসী বাহিনীর প্রভাব দেখিয়ে উল্লাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী রাজন আহমেদের স্ত্রী পান্নাকে জোড়পূর্বক উঠিয়ে নিয়ে বিয়ে করেন এবং এ বিষয়ে কোনো মামলা করলে রাজন ও তার সন্তানকে হত্যা করবে বলেও হুমকি দেয়া হয়। মেয়র ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে গুলশানারা পারভীনের স্বামী রাজন স্ত্রীকে ফিরিয়ে নিতে কোনো মামলা ও শালিসও ডাকেননি।

পান্নার স্বামী ব্যবসায়ী রাজন আহমেদ বলেন, ‘আমার দীর্ঘ ১৮ বছরের সংসার ভেঙে তছনছ করে দিয়েছেন মেয়র নজরুল। আমাদের একটি মাত্র সন্তান। আমার স্ত্রীকে জোরপূর্বক বিয়ে করায় আমার মান-মর্যাদা ধুলায় মিশে গেছে। আমার সন্তানও স্কুলে মর্যাদা পায় না। বহু কষ্টে জীবনযাপন করছি আমরা।’

তিনি আরও অভিযোগ করেন, ‘কোথাও অভিযোগ করলেই আমাকে হত্যা করা হবে বলে ভয় দেখায়। তাদের ভয়ে আমি কোনো ব্যবস্থা নেইনি। তবে মেয়র পদের মেয়াদ শেষ হলে সকল আইনি ব্যবস্থা আমি গ্রহণ করব।’

উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায় বলেন, ‘ঝিড়িকা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকতে পান্নার সঙ্গে মেয়র নজরুল ইসলামের বিয়ে হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে আমার বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। পৌর এলাকায় স্কুল, পৌর এলাকার মেয়রের স্ত্রী, ফাঁকি দিলে আমাদের কিছু করার থাকে না।’

এ বিষয় জানতে চাইলে পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, গুলশানারা পারভীন পান্না আমার স্ত্রী। তবে দ্বিতীয় বিয়ে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি মেয়র নজরুল।

মেয়র নজরুলের প্রথম স্ত্রীর পরকীয়ার ভিডিও ছড়িয়েছিল দুই বছর আগে

নজরুল ইসলামের প্রথম স্ত্রী ও এক স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ছড়িয়েছিল দুই বছর আগে।  ২০১৭ সালের ৯ অক্টোবর উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সঙ্গে ২৫ মিনিটের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর মেয়র নজরুল ইসলাম তার প্রথম স্ত্রীকে তালাক দেন। আর স্কুল কমিটি প্রধান শিক্ষক আব্দুল মজিদকে সাময়িকভাবে বহিষ্কার করে।

মেয়রের স্ত্রীর সঙ্গে শিক্ষকের অন্তরঙ্গ ভিডিও ফাঁস

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026