ফ্যাসিবাদ চিরকাল টিকে থাকতে পারে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে গণ-আন্দোলন সৃষ্টি করব, যার মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্ত হবেন এবং গণতন্ত্র মুক্তি পাবে। এবং এটা বিশ্বাস করি যে এটা হবে। এটা ফ্যাসিবাদ, কিচ্ছু নেই। একজন, এক ব্যক্তি। কখনোই ফ্যাসিবাদ চিরকালের জন্য টিকে থাকতে পারে না।

শুক্রবার সকালে রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভার আয়োজন করে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে, বিভ্রান্তি ভুলে গিয়ে, নিজেদের মধ্যে কোনো রকম দ্বিধা সৃষ্টি না করে পাহাড়ের মতো একতাবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে।

মানুষ চায় বর্তমান সরকার যেন এখনই চলে যায়। দ্রব্যমূল্য বাড়ায় সাধারণ মানুষের জীবন দুঃসহ হয়ে যাচ্ছে। সরকারদলীয় লোকজন সবকিছু খেয়ে ফেলছে। দেশ ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অনেকের মধ্যে যখন হতাশা, ভীতি কাজ করছে, তখন তারেক রহমান দূর থেকে তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026