© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুবলীগের সম্মেলনে আমন্ত্রণ পাননি ওমর ফারুকসহ বিতর্কিত নেতারা

শেয়ার করুন:
যুবলীগের সম্মেলনে আমন্ত্রণ পাননি ওমর ফারুকসহ বিতর্কিত নেতারা
own-reporter
০৪:৪৬ পিএম | ২২ নভেম্বর, ২০১৯

যুবলীগের সপ্তম কংগ্রেসে আমন্ত্রণ পাননি সংগঠনের সভাপতির পদ হারানো ওমর ফারুক চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের এই কংগ্রেস অনুষ্ঠিত হবে। আমন্ত্রণ না পাওয়া উল্লেখযোগ্য যুবলীগ নেতাদের মধ্যে রয়েছেন- সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, নুরুন্নবী চৌধুরী শাওন ও শেখ আতিয়ার রহমান দিপুসহ আরও অনেকে।

যুবলীগের সপ্তম কংগ্রেসে আমন্ত্রণ পাননি সংগঠনের সভাপতির পদ হারানো ওমর ফারুক চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের এই কংগ্রেস অনুষ্ঠিত হবে।

আমন্ত্রণ না পাওয়া উল্লেখযোগ্য যুবলীগ নেতাদের মধ্যে রয়েছেন- সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, নুরুন্নবী চৌধুরী শাওন ও শেখ আতিয়ার রহমান দিপুসহ আরও অনেকে।

যুবলীগের সম্মেলন প্রস্তুতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন নেতা এ তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছেন, সম্মেলন উপলক্ষে যুবলীগ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলনে কাউন্সিলর, ডেলিগেট, অতিথিসহ প্রায় ৩০ হাজার ব্যক্তি উপস্থিত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

ক্যাসিনো–কাণ্ডে যুবলীগের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের যুক্ত থাকার অভিযোগের মধ্যেই ২০ অক্টোবর ওমর ফারুককে সংগঠনের শীর্ষ পদ থেকে বাদ দেয়া হয়। গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর দু-এক দিন সরব থাকলেও পরে সবকিছু থেকে অনেকটা দূরে সরে যান ওমর ফারুক।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন