অনুপ্রবেশকারীদের দল থেকে বাদ দেওয়া হবে: কাদের

আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের দল থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার বিআরটিসির মতিঝিল (কমলাপুর) ডিপোতে প্রধানমন্ত্রীর অনুদান দেয়া বাস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিনের যে জঞ্জাল, যে আগাছা-পরগাছা সেটা পরিষ্কার করার প্রক্রিয়া আমাদের অব্যাহত রয়েছে। ঢাকায় আমরা পাঁচটি সহযোগী সংগঠনের সম্মেলন করছি। ক্লিন ইমেজের নেতৃত্ব দিয়েছি। জেলা পর্যায়ে, ৭০টির মত উপজেলা পর্যায়ের সম্মেলন হয়েছে। আমরা ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দিচ্ছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অভিযোগ আসলে আমরা যাচাই বাছাই করে দেখব, অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হবে। যাদের ব্যাপারে পার্টির সভাপতি শেখ হাসিনার নির্দেশ আছে, আমাদের কাছে সারা বাংলাদেশে অনুপ্রবেশকারীর মধ্যে যারা বিতর্কিত সাম্প্রদায়িক সংশ্লিষ্টতার অভিযোগ আছে, এটা আমি পরিষ্কার বলতে চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তালিকা বিভাগীয় সব দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দিয়েছেন। অভিযোগ আমরা তদন্ত করে দেখব, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার আওয়ামী লীগে থাকার কোনো অধিকার থাকবে না।

বিআরটিসির অনিয়ম দুর্নীতি নিয়ে বার বার রিপোর্ট হয় জানিয়ে তিনি বলেন, আমি আশা করি, বিআরটিসি সুনামের ধারায় ফিরে আসবে। অনিয়ম দুর্নীতি থেকে বিআরটিসিকে মুক্তি দিতে হবে। শ্রমিকদেরও প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা যাবে না।

অনুষ্ঠানে শেষে ওবায়দুল কাদের ১০টি বিআরটিসি বাস প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে হস্তান্তর করেন। এসময় বিআরটিসির চেয়ারম্যান মো. এহছান এলাহী উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026