ডেঙ্গুতে খুলনা মেডিকেলে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে।
রোববার রাত ১১টায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম আল মামুন আলম (৪২)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার পারচন্দ্রদীঘলিয়া গ্রামের মৃত দাউদ মোল্লার ছেলে। এছাড়া পেশায় তিনি একজন পল্লী চিকিৎসক ছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদার জানান, প্রায় এক সপ্তাহ ধরে আল মামুন জ্বরে ভুগছিলেন। রোববার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
টাইমস/এইচইউ