"বিমানে চড়া পেঁয়াজ এখনও ইমিগ্রেশন পার হয়ে বাজারে আসতে পারেনি"

সরকারেই আশ্রয়েই পেঁয়াজের সিন্ডিকেট ও মজুতদাররা জনগণের পকেট কাটছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, দেশে-বিদেশে পেঁয়াজ নিয়ে নিশি রাতে প্রধানমন্ত্রী রঙ্গরস করলেও বর্তমান বাজার পরিস্থিতি স্বল্প আয়ের মানুষের জন্য আতঙ্কের। পেয়াজের দামের আগুনে পুড়ছে মানুষ। মাসের পর মাস পার হলেও নিত্য পণ্যের বাজারের কোনো উন্নতি হয়নি। বাজারে পর্যাপ্ত শাক-সবজি সরবরাহ থাকলেও শুধুমাত্র সিন্ডিকেটের কারণে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। ১৯৭৪ সালেও এমন হাহাকার ছিল লবণের জন্য। তখন প্রতিদিন রেডিওতে লবণের বদলে কলাগাছের থোড় খাওয়ার উপদেশ দেয়া হত। আর এখন পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্নার রেসিপি দেয়া হচ্ছে। সরকার শুধু পেঁয়াজ বা চাল নয় পুরো বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।

রিজভী বলেন, পেয়াজের সিন্ডিকেট ও মজুতদাররা সরকারের আশ্রয়েই যে জনগণের পকেট কাটছে তা আজ দিবালোকের মতো স্পষ্ট। আজ পত্রিকায় খবর বেরিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ ও হিলির বেশ কয়েকজন পেঁয়াজ আমদানিকারককে রাজধানীর কাকরাইলে অবস্থিত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বলেছেন, বিদেশ থেকে গড়ে মাত্র ৩৮ টাকায় আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকায়। এই পেঁয়াজ সিন্ডিকেটের সাথে সরকারের গিলে খাওয়া সরীসৃপরা জড়িত।

তিনি বলেন, পেঁয়াজের দাম কেজিপ্রতি ২৬০-২৭০ টাকার নিচে নামছে না। ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী বললেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নাই। বলা হলো দেড় লাখ টন পেঁয়াজ আসছে। আজও এলো না সেই বিমানভর্তি পেঁয়াজ। শেখ হাসিনার বিমানে চড়া পেঁয়াজ এখনও ইমিগ্রেশন পার হয়ে বাজারে আসতে পারেনি।

বিএনপির এই নেতা বলেন, দেশ থেকে ৯ লাখ কোটি টাকা পাচার হয়ে গেলো। বালিশ, খাতা, কম্বল কেনার নামে লুটে নেয়া হয়েছে। লুটেরারা অধরাই রয়েছে। অথচ মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। বিচার বিভাগকে ব্যবহার করে দেশনেত্রীকে ধীরে ধীরে হত্যার চক্রান্ত চলছে। এ চক্রান্তের দায় কেউ এড়াতে পারবে না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ সেখানে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026