© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ

শেয়ার করুন:
খুলনায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ
own-reporter-khulna
০৭:৪০ পিএম | ২৮ নভেম্বর, ২০১৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলীয় বন্দিদের মুক্তির দাবিতে খুলনায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে খুলনা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলীয় বন্দিদের মুক্তির দাবিতে খুলনায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খুলনা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সহ সভাপতি খান জুলফিকার আলী জুলু। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মোস্তফা উল বারী লাভলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী, জেলা যুবদলের সভাপতি শামীম কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়বুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি একরামুল হক হেলাল, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, ওলামাদল সভাপতি হাফেজ ফারুক হোসেন, জাসাসের আহ্বায়ক শহিদুজ্জামান খান শহীদ প্রমুখ।

বর্তমান সরকার নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করছে উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে নাভিশ্বাস ফেলছেন। প্রতিবাদ করলেই জেল-জুলুম নির্যাতন আসছে। রাজপথের আন্দোলনের মাধ্যমেই হবে এ সরকারের সব অপকর্মের বিচার। দেশের জনগণ এ সরকারের অত্যাচার প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে।

সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়া ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালসহ বন্দিদের মুক্তির দাবি জানান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন