© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ ডিসেম্বর র‌্যালি করবে বিএনপি

শেয়ার করুন:
১০ ডিসেম্বর র‌্যালি করবে বিএনপি
own-reporter
০৭:১২ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশের বিভাগীয় শহরে র‌্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশের বিভাগীয় শহরে র‌্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার বিকালে রাজধানীর নয়পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

রিজভী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় ঢাকায় এবং দেশব্যাপী বিভাগীয় শহরে র‌্যালি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, আব্দুস সালাম আজাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন