© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির দুই সা. সম্পাদকসহ তিনজন গ্রেপ্তার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির দুই সা. সম্পাদকসহ তিনজন গ্রেপ্তার
own-reporter-narayanganj
১২:৫৪ পিএম | ১৭ ডিসেম্বর, ২০১৯

পুলিশকে লাঞ্ছিত করার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগরের সাধারণ সম্পাদক এটিএম কামালসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশকে লাঞ্ছিত করার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগরের সাধারণ সম্পাদক এটিএম কামালসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃত অপরজন হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন কাজল।

ওসি আসাদুজ্জামান জানান, ১৬ ডিসেম্বর সকালে শহরে বিজয় মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। ওই ঘটনায় সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ও এসআই সাইফুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে বিএনপির নেতাকর্মীরা।

ওই ঘটনায় রাতে এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় নাশকতা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করেন। এতে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, ওই মামলায় কামালকে রাত একটায় শহরের মিশনপাড়ার সোনারগাঁও ভবনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে সিদ্ধিরগঞ্জের বাসা থেকে মামুন মাহমুদকে ও রাত দুইটায় শহরের পাইকপাড়া এলাকার বাসা থেকে কাজলকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন