সিটি কর্পোরেশনের ভোট পেছানোর অনুরোধ আতিকুলের
ছবি সংগৃহীত
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর অনুরোধ করেছেন উত্তর সিটির আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় নির্বাচন পেছানোর এই অনুরোধ জানিয়েছেন তিনি।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর অনুরোধ করেছেন উত্তর সিটির আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় নির্বাচন পেছানোর এই অনুরোধ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের আলুব্দী ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশে সব ধর্মের লোক বসবাস করে। সবারই উৎসব উদযাপনের অধিকার রয়েছে। আমি মনে করি, পূজার কারণে যদি নির্বাচন পেছানোর দরকার হয় সেটা করতে হবে।
এসময় নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের প্রতি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি জানাচ্ছি।
নির্বাচনী সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টাইমস/এসএন/এইচইউ