© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিলারের সঙ্গে বৈঠক শেষে কিছুই বললেন না বিএনপি নেতারা

শেয়ার করুন:
মিলারের সঙ্গে বৈঠক শেষে কিছুই বললেন না বিএনপি নেতারা
central-desk
০১:৪০ পিএম | ০৪ জানুয়ারি, ২০১৯

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির তিন নেতা।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির তিন নেতা। শুক্রবার সকাল ১০টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রদূতের বাসভবন থেকে বেরিয়ে আসেন বিএনপির নেতারা।

বৈঠক উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। তবে বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেন নাই তারা। এছাড়াও কবে কখন এ ব্যাপারে কোনো ব্রিফ করা হবে কি তাও বলতে অপারগতা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা বৃহস্পতিবার শপথগ্রহণও করেছেন। তবে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে ধানের শীষের প্রার্থীরা। এই অভিযোগে শপথও নেননি তারা।
টাইমস/ কেআরএস

মন্তব্য করুন