গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচনে আ.লীগের সম্ভাব্য প্রার্থী যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্ল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। তার মৃত্যুতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই আসনে।

মঙ্গলবার গাইবান্ধা-৩ আসনসহ শূন্য হওয়া তিনটি আসনে উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠক করার কথা রয়েছে নির্বাচন কমিশনে। তবে নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দোঁড়ঝাপ করছেন প্রায় দেড় ডজন নেতা।

সাদুল্ল্যাপুর ও পলাশবাড়ী দুই উপজেলা নিয়ে গাইবান্ধা-৩ আসনটি। সাদুল্ল্যাপুর উপজেলায় ১১টি ও পলাশবাড়ী উপজেলার ৯টি ইউনিয়নসহ সর্বমোট ২০টি ইউনিয়ন রয়েছে এ আসনে। ভোটার সংখ্যা প্রায় ৪ লক্ষাধিক। এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রাথমিকভাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-

ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাহমুদুল হক: তিনি জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের একাধিকবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান। বিগত ৯ম সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন তিনি। তবে সে সময়ে মহাজোটগত নির্বাচনী সিদ্ধান্তের কারণে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। তবে এবারের উপনির্বাচনে অন্যতম একজন হেভিওয়েট প্রার্থী তিনি।

ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রজীবনে পলাশবাড়ী সরকারী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন তিনি। একাত্তরে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর হাতে যুদ্ধ ফেরত সৈনিকদের দ্বারা গঠিত রক্ষীবাহিনীতে যোগ দেন তিনি। এরপর সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত পদোন্নতি পাওয়ার পর ২০০৩ সালের জানুয়ারিতে চারদলীয়জোট সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি: উপনির্বাচনে অপর প্রার্থী হলেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক (এমপি) সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। তিনি উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।

ড. ফয়সাল ইউনুস: সদ্য প্রয়াত এমপি ইউনুস আলী সরকারের বড় ছেলে ড. ফয়সাল ইউনুসও উপনির্বাচনে প্রার্থী হওয়ার তালিকায় রয়েছেন। তিনি উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

আবু বক্কর প্রধান: পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে দীর্ঘ সময় ধরে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও সফলভাবে দায়িত্ব পালন করেন তিনি। তিনি উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

এছাড়া মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাদুল্ল্যাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাহারিয়ার খাঁন বিপ্লব, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ্যাড. জরিদুল হক, আওয়ামী লীগ নেতা দড়িজামালপুর রোকেয়া সামাদ বিদ্যালয়ের শিক্ষক আজিজার রহমান বিএসসি, মফিজুল ইসলাম, ঢাকা সোহওয়ার্দী হাসপাতালে সাবেক পরিচালক ও গাইবান্ধা বঙ্গবন্ধু জেলা পরিষদের উপদেষ্টা ডা. শাহ মো. ইয়াকুব উল আজাদ, সাদুল্ল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ এম এস রহমান, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার, সাদুল্ল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ ওয়াহেদ মিয়া, সাদুল্ল্যাপুর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রেহেনা বেগম, পলাশবাড়ীর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফজলুল করিম, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাজেদার রহমান দুলু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।

নিজেদের উপস্থিতি জানান দিতে ও ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই এলাকায় পোষ্টার, ব্যানার, ফেস্টুন টাঙিয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো : তারেক রহমান Feb 02, 2026
img
সায়ক চক্রবর্তীর বিফ স্টেক বিতর্কে, তোলপাড় টলিপাড়া! Feb 02, 2026
img
হ্যাজেলউডের বিশ্বকাপে খেলার বিষয়ে অস্ট্রেলিয়ার নতুন ঘোষণা Feb 02, 2026
img
স্বামীর অসুস্থতায় আবেগঘন পাপিয়া সেন Feb 02, 2026
img
মেকআপ রুমে শিল্পীকে হেনস্থার অভিযোগ! পরিচালক অর্ক গাঙ্গুলীর নিশানা কি সায়কের দিকে? Feb 02, 2026
img
আবারও লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা : নাহিদ ইসলাম Feb 02, 2026
img
জানুয়ারিজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি দেশের ৭ টি ব্যাংকে Feb 02, 2026
img
‘ইশক কা ফিভার’-এর সুরে ফিরলেন বিশাল-গুলজার-অরিজিৎ Feb 02, 2026
img

জামায়াতের উদ্দেশে রিজভী

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? Feb 02, 2026
img
খুলনার জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান Feb 02, 2026
img
৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার Feb 02, 2026
img
দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট নিয়ে ডিএমপির হটলাইন নম্বর চালু Feb 02, 2026
img
গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়: টিআইবি Feb 02, 2026
img
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না : ব্যারিস্টার তানিয়া আমির Feb 02, 2026
img
রোহিতকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য, কী তথ্য দিল পুলিশ! Feb 02, 2026
img
ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন মেগাস্টার দেব! Feb 02, 2026
img

প্লট দুর্নীতি মামলা

হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড Feb 02, 2026
img
রণজয়-শ্যামৌপ্তির প্রি ওয়েডিং-এ যেন স্বর্ণযুগের জুটিকে ফিরে দেখা! Feb 02, 2026
img
প্রভাসের ‘রাজা সাব’ থেকে বিতর্কিত ছবি ‘পরাশক্তি’! আসন্ন কয়েক দিনে ওটিটি-তে আর কী থাকছে? Feb 02, 2026