পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষণাবেক্ষণ করা হবে : তাপস

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব স্থাপনা রক্ষণাবেক্ষণে দক্ষিণ সিটি কর্পোরেশন পরিকল্পিত ভাবে কাজ করবে বলে জানিয়েছেন মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। শুক্রবার আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী রাজধানীর নারিন্দা এলাকায় গণসংযোগকালে একথা বলেন।

ব্যারিস্টার তাপস বলেন, আমি নির্বাচিত হলে পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করবো। এছাড়া পুরান ঢাকায় যেসব ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে তা রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশন অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

গণসংযোগকালে নগরবাসীর উদ্দেশে শেখ ফজলে নূর তাপস বলেন, সরকার দেশের উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে। কাজেই দেশের এই উন্নয়নধারা অব্যাহত রাখার জন্যই নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই।

তিনি আরও বলেন, সুন্দর ঢাকা গড়ার যে রূপরেখা আমরা দিয়েছি, তা বাস্তবায়ন হলে নগরীর জলাবদ্ধতা দুর হবে। এছাড়া দখল হওয়া সব খাল আমরা উদ্ধার করবো। জলাশয়গুলো পুনরুদ্ধার করবো, যেন ঢাকাবাসী নান্দনিক একটা শহর পায়।

প্রচারণাকালে মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন/আরএ

Share this news on:

সর্বশেষ

img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026