নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ: কয়েকজন আটক
খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা। পুলিশের কঠোর অবস্থানের মধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। পুলিশের কঠোর অবস্থানের মধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। বিক্ষোভ থেকে কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
জানা গেছে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভের আয়োজন করা হয়। শনিবার সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে নয়াপল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বিএনপির একটি সূত্র বলেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক মিলন ও আরেক কর্মীকে পুলিশ আটক করেছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
টাইমস/এসএন/এইচইউ