© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘মন্ত্রী বানানোর শর্তে জোট করা হয়নি’

শেয়ার করুন:
‘মন্ত্রী বানানোর শর্তে জোট করা হয়নি’
own-reporter
০১:০২ পিএম | ০৮ জানুয়ারি, ২০১৯

মন্ত্রিসভায় শরীক দলের কোন মন্ত্রী না থাকায় কোন টানাপোড়েন নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার জন্য যথার্থ লোকই নির্বাচন করেছেন। সঠিক মানুষকে সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। মন্ত্রী বানানোর শর্তে কোন জোট হয়নি।

মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ওবাদুল কাদের বলেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের জনস্বার্থকে প্রধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেবো এবং কাজ করবো। প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল হবে, যোগ-বিয়োগ হবে। জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি মন্ত্রী করতেই হবে। ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন, ভবিষ্যতে থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।

তিনি আরও বলেন, পুরাতন মন্ত্রীদের অনেকের নতুন মন্ত্রিসভায় জায়গা না হওয়াটা ‘বাদ পড়া’ নয়। তাদের দায়িত্বের পরিবর্তন ঘটেছে, রূপান্তর ঘটেছে মাত্র। বাদ পড়েছে এ কথা ঠিক না। দল এবং মন্ত্রীত্বের আলাদা আলাদা সত্তা আছে। আমি মনে করি না বাদ পড়ার কোনও বিষয় আাছে। সরকারের মধ্যে যেন দল না হারিয়ে যায় তার জন্যই এই মন্ত্রিসভা।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন