© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে চেয়েছিলেন এরশাদ: জিএম কাদের

শেয়ার করুন:
বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে চেয়েছিলেন এরশাদ: জিএম কাদের

ফাইল ছবি

own-reporter
০৭:২৯ পিএম | ১৫ আগস্ট, ২০২০

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচএম এরশাদ বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচএম এরশাদ বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এমন দাবি করেছেন দলটির চেয়ারম্যান।

তবে রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা সম্ভব হয়নি জানিয়ে জিএম কাদের বলেন, রাজনৈতিক বাস্তবতার কারণে অনেক সময় সত্য কথা ও কাজ করা যায় না। সে কারণেই শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে পারেননি এইচএম এরশাদ।

বঙ্গবন্ধু কোনো দলের নয়; তিনি জাতির সম্পদ উল্লেখ করে কাদের বলেন, দেশের স্বার্থে কোন আপোষ করেননি তিনি। তাই দেশের সকল রাজনীতিকদের তার কাছ থেকে শিক্ষা নেয়া উচিত। বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ নয়; সম্মোহিত করেছেন। উদ্বুদ্ধ করেছেন। তার কথায় প্রাণ দিয়েছে লাখো মানুষ। বঙ্গবন্ধুর কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে। বঙ্গবন্ধু কাউকে ছাড় দিয়ে কথা বলতেন না। বঙ্গবন্ধুর ভাল দিকগুলো সবার গ্রহণ করতে হবে।

এসময় তিনি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাতের সমন্বয়হীনতা দূর করতে কমিটি গঠন করার আহ্বান জানান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন