জন্মদিনে মৃত্যুর কথা স্মরণ করলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭১তম জন্মদিন ২৬ ডিসেম্বর শুক্রবার।

এদিন ভোরে স্ত্রী রাহাত আরা, ছোট মেয়ে মির্জা সাফারুহ ও নাতির শুভেচ্ছা নিয়ে দিন শুরু করেন মির্জা ফখরুল।

এরপর অস্ট্রেলিয়া প্রবাসী বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা শামারুহর সঙ্গে কথা হয়েছে তার। ঢাকার কয়েকজন কাছের বন্ধুও টেলিফোন করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন।

সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে নিজের চেম্বারে আসেন বিএনপি মহাসচিব।

দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাও জন্মদিনের শুভেচ্ছা জানান মহাসচিবকে।

নেতাদের নিয়ে তিনি চা-বিস্কুট খেয়ে সাংগঠনিক কাজকর্ম সারেন ফখরুল। পরে সাংবাদিদের মুখোমুখির প্রথমে জন্মদিনের শুভেচ্ছা জানালে হেসে উত্তর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এই বৃদ্ধ মানুষদেরকে জন্মদিনের কথা বললে তাদের মৃত্যুদিনের কথা মনে করে দেয়া হয়। আমাদের মৃত্যু যে ঘনিয়ে আসছে, আরও একটি বছর চলে গেল। নিয়ার আর টু ডেথ।'

বয়স এখন কত প্রশ্ন করা হলে হেসে হেসে ফখরুল বলেন, একাত্তরে পড়লাম। আমাদের তো আর গোপন করার কিছু নেই।

মির্জা ফখরুলের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি, ঠাকুরগাঁওয়ে। বাবা প্রয়াত মির্জা রুহুল আমিন মুসলিম লীগের নেতা ছিলেন, মন্ত্রীও ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ফখরুল ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি। ঢাকা কলেজসহ কয়েকটি সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তিনি।

সরকারি চাকরি ছেড়ে আশির দশকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন ফখরুল। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চারদলীয় জোট সরকারের বেসামরিক বিমান চলাচল ও কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্বপালন করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব হওয়ার আগে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন ফখরুল। এ পদটি সৃষ্টি করা হয়েছিল তারেক রহমানের জন্য।

তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হওয়ার পর ওই পদে মির্জা ফখরুলকে আনেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026
img
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা Feb 07, 2026
img
পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী Feb 07, 2026
img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026